দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবিদাওয়া পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে স্টেশনটি পরিদর্শনকালে তিনি পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, আসন বরাদ্দ বৃদ্ধি, ফুটওভার ব্রিজ নির্মাণ এবং দুই নম্বর প্ল্যাটফর্ম প্রশস্তকরণের বিষয়গুলো সরেজমিনে দেখেন।
এ সময় পশ্চিমাঞ্চল, রাজশাহী বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, বিরামপুর রেলস্টেশন ঘিরে উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন ট্রেনের স্টপেজ চালুর ক্ষেত্রে সময়সূচিতে কতটা প্রভাব পড়বে, তা পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্টেশনের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার, সদস্য সচিব মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোর্শেদ সৈকত, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং যুগ্ম সম্পাদক রিপন চৌধুরী মানিক।
জে আই